প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষীপুরের কমলনগরে মাত্র ৮ মাসে হাফেজ হলো শিশু আব্দুর রহমান। সাধারণত হেফজ বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো পবিত্র কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে ১০ বছর বয়সী মোহাম্মদ আব্দুর রহমান একটু ব্যতিক্রম, মাত্র ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করেছে সে,যা রীতিমতো অবাক করেছে তার শিক্ষক ও অভিভাবকদের।
জানা গেছে, মোহাম্মদ আব্দুর রহমান ২০২৫ সালের জানুয়ারী মাসে কোরআন মুখস্থ করা শুরু করে। পরে ৮ মাসেই তা শেষ করে বিস্ময়কর এই প্রতিভাধারী।
মুহাম্মদ আব্দুর রহমানের শিক্ষকরা জানান, মোহাম্মদ আব্দুর রহমান প্রথমে দুই থেকে তিন পৃষ্ঠা থেকে সবক দেওয়া শুরু করে। এরপর কখনো পাঁচ পৃষ্ঠা আবার কখনো ১০ পৃষ্ঠা করে সবক দিত।
তারা আরও জানান, সবাই যখন বিকেলে খেলাধুলা করত, তখন রুমে বসেই পড়ত মোহাম্মদ আবদুর রহমান । যেদিন হাফেজ হয়, সেদিন যথারীতি তাকে পড়তে দেখেন তারা।
বিস্ময়কর ও প্রখর মেধাবী এই মোহাম্মদ আব্দুর রহমান কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে অবস্থিত ফয়জুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে কমলনগর উপজেলার ৩নং চর লরেন্স ১নং ওয়ার্ড আনোয়ারের ছেলে।
হাফেজ আব্দুর রহমান জানায়, ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরে নিজেও খুশি এবং বড় হয়ে অনেক বড় আলেম হতে চায় সে।
মুহাম্মদ আব্দুর রহমান বাবা আনোয়ার হোসেন বলেন, আমি একজন ব্যবসায়ী। আমার মায়ের (মুহাম্মদ আব্দুর রহমান ) কে নিয়ে অনেক আসা ছিল হাফেজ হওয়ার। সেই ইচ্ছা সে পূরণ করেছে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি ছেলের শিক্ষকদের প্রতি।
মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম বলেন, আল্লাহপাক কবুল করেছেন বলেই মাত্র ৮ মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে মুহাম্মদ আব্দুর রহমান । এছাড়াও এ বছরে আমাদের প্রতিষ্ঠান থেকে ৫ জন ছাত্র হাফেজ হয়েছে। এত অল্প সময় কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটি মাদ্রাসার জন্যও গর্বের।
শোরাফ উদ্দিন
লক্ষ্মীপুর
মোবা:০১৩১৯০৮৭২৩৬
তারিখ: ০১ নভেম্বর ২০২৬ ইং
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন