প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউনে মানুষের সাড়া মেলেনি। সকাল থেকে দোকানপাটগুলি প্রতিদিনের মতো খোলা ছিল। যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে সকালে দূরপাল্লার যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।
অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, কোনাবাড়ি সহ প্রায় সব পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।
টাঙ্গাইল-গাজীপুর সড়কের আক্কাস আলী নামে এক বাসচালক মন্তব্য করেন, "এখন সকাল, তাই গাড়ির সংখ্যা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের সংখ্যা বাড়বে। সকাল হওয়ার কারণে রাস্তায় লোকজনের সংখ্যাও কম। মানুষ তাদের কর্মস্থলে রওনা হয়েছে।"
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, গাজীপুর শিল্পাঞ্চলের গার্মেন্টস কারখানাগুলোর শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, লকডাউনের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন