প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টার (আইএসিসিসি) কে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের বিষয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।
আজ, আইএসিসিসি এর উচ্চপর্যায়ের একটি (আইনগত) প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাতে, অ্যাটর্নি জেনারেল তাঁর পক্ষ থেকে সহযোগিতা প্রদানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের মি. ডেভিড টাউনসেন্ডের নেতৃত্বে আইএসিসিসি প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার মিস লুইস বেইনন, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সিনিয়র ইনভেস্টিগেটর মি. অ্যালেক্স হোড, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল অ্যানালিস্ট মি. রাইহান রহমান এবং সিঙ্গাপুরের একজন আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার বিশেষজ্ঞ।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে, বাংলাদেশের বাইরে থাকা সম্পদ ও পাচারকৃত অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান আইনগত চ্যালেঞ্জ এবং সেই সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সম্ভাব্য আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। আইএসিসিসি'র প্রতিনিধিদল আন্তর্জাতিকভাবে সম্পদ উদ্ধারের ক্ষেত্রে বিদ্যমান আইনগত প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা কামনা করেন।
অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধার এবং তা দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সকল আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের বিষয়ে তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন