প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোটিং প্রক্রিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আদলে অব্যাহত থাকবে।
এ তথ্য নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ প্রকাশ করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধন ২০২৫) (আরপিও) অনুযায়ী, মূলত চার শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এই শ্রেণিগুলো হলো, বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার, সরকারি দায়িত্বে বা চাকরিসূত্রে নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত ব্যক্তি, জেলখানায় বা আইনি হেফাজতে আটক বন্দি এবং নিজ কেন্দ্রের বাইরে নির্বাচন-সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা প্রবাসী ভোটার হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছেন, তাদের ক্ষেত্রে ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠিয়ে ভোটদানে সম্মতি নিশ্চিত করা হবে। এরপর ভোটারদের বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। তাছাড়া, ঠাকুরগাঁও-১ আসনের প্রবাসী ভোটাররা অ্যাপটির মাধ্যমে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।
দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা গত জাতীয় নির্বাচনে নিবন্ধিত হয়েছেন, তাদের এসএমএস-এর মাধ্যমে উপনির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সম্মতি নিশ্চিত করে হালনাগাদ ঠিকানায় ব্যালট পাঠানো হবে। যারা আগে নিবন্ধন করেননি, তারা নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন। এছাড়া, উপনির্বাচনের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন।
এদিকে, জেলখানায় আটক ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একই প্রক্রিয়ায় জেল কর্তৃপক্ষের মাধ্যমে উপনির্বাচনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে শুধুমাত্র ঠাকুরগাঁও-১ আসনের সংশ্লিষ্ট ভোটাররাই নিবন্ধন করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন