প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬- এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণ করে তিনি বৃক্ষরোপণ অভিযানের শুরু ঘোষণা করেন।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ সব সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষ এবং সৌন্দর্যবর্ধন গাছের চারা রোপণ করছে।
এ কার্যক্রম এ বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। এর সময়কালে ১১ লাখের বেশি গাছ লাগানো হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবার মধ্যে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করা এই বৃক্ষরোপণ কর্মসূচীর মূল উদ্দেশ্য।
উদ্বোধন অনুষ্ঠানে সেনাপ্রধান জানিয়েছেন, সেনাবাহিনী শুধু বৃক্ষরোপণ করেই থেমে নেই, বরং সেগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে সংরক্ষণও করে। বৃক্ষরোপণ একটি পরিবেশবান্ধব কর্মসূচি। এর ফলে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত হয়ে পরিবেশের উন্নয়ন ঘটে।
এ কারণে তিনি সকলকে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন