প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত যুবদলকর্মী আবু ইউসুফ, যিনি জীবন নামেও পরিচিত (২৭), মারা গেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে পায়ে ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান পা কেটে ফেললেও শেষ পর্যন্ত আবু ইউসুফকে বাঁচানো সম্ভব হয়নি।
জীবনের পরিবার হামলার জন্য মহানগর যুবদল নেতা জিল্লুর রহমান ও তার অনুসারীদের দায়ী করেছেন।
বায়েজীদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে কুঞ্জছায়া আবাসিক এলাকার ২ নম্বর সড়কে জীবনের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পায়ে প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, হামলার ঘটনায় বুধবার জীবনের মা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছিলেন। সেটি এখন ধারা পাল্টে হত্যা মামলা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন