প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আশরাফ আলী (৫৮) নামে এক ব্যক্তি। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার গোপালরেখী ফুটানি মার্কেটের একটি চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
নিহত আশরাফ আলী গোপালরেখী দরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর পুত্র ছিলেন। তিনি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে এনায়েতপুর থানার গোপালরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে গিয়েছিলেন আশরাফ আলী। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে এসে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে মারধর করে এবং পাঁজরে একাধিক ছুরিকাঘাত করে বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।
পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু ঘটে। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই মো. রেজাউল অভিযোগ করেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁর ভাইকে হামলা করে হত্যা করেছেন। তিনি এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন