প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৮ সালের কোপা আমেরিকা টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ সংশ্লিষ্ট কনফেডারেশনগুলোকে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছেন। ব্রাজিলের ক্রীড়া সাংবাদিক মনিক দানেলো এই তথ্য নিশ্চিত করেছেন।
যদিও সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়নি, তবে কলম্বিয়ার বারানকুইলায় কনমেবল বোর্ডের সাম্প্রতিক সভার পর বিষয়টি প্রকাশ্যে এসেছে।
মনিক দানেলোর রিপোর্ট অনুযায়ী, সভায় উপস্থিত প্রতিনিধিদের সামনে ডোমিঙ্গেজ নিশ্চিত করেছেন যে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের পরবর্তী আসর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটি আয়োজনের সুযোগ পাবে, যা গত চারটি আসরের মধ্যে দ্বিতীয়বার হবে। এর আগে ২০২৪ সালের কোপা আমেরিকা মার্কিন মুলুকে অনুষ্ঠিত হয়েছিল। ১৬ দলের সেই জমজমাট আসরে কলম্বিয়াকে পরাজিত করে শিরোপা ধরে রেখেছিল আর্জেন্টিনা।
তবে ২০২৮ সালের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম নিয়ে কনমেবল এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তাই বোর্ড সভায় জানানো তথ্যের ভিত্তিতে আপাতত এই সংবাদটি নিশ্চিত হওয়া গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন