প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ মন্তব্য করেছেন যে, মার্কিন আইনপ্রণেতাদের কাছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন ‘বিষাক্ত’ হয়ে উঠেছেন। তিনি দাবি করেছেন যে, আগে ইসরাইলকে সমর্থনকারী মার্কিন আইনপ্রণেতাদের মধ্যেও নেতানিয়াহু ও তার সরকারের নীতির বিরুদ্ধে বিরোধিতা বাড়ছে। লাপিদ এই প্রসঙ্গে উল্লেখ করেন যে, ইসরাইলে অস্ত্র সরবরাহ সীমিত করার পক্ষে সিনেটরদের ক্রমবর্ধমান সমর্থন রয়েছে।
বুধবার, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। লাপিদ জানান, মার্কিন আইনপ্রণেতাদের একটি অংশ এখনও ইসরাইলকে কৌশলগত অংশীদার হিসেবে দেখছেন। তবে, নেতানিয়াহু ও তার সরকারের নীতির প্রতি তাদের বিরোধিতা ক্রমবর্ধমান।
তিনি আরও জানান, প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন সদস্যের মধ্যে প্রায় ২৫ জন এবং সিনেটের ১০ শতাংশেরও কম সদস্য ইসরায়েলের ঘোর বিরোধী। লাপিদ বলেন, ইসরায়েলের জন্য আরো বড় সমস্যা হলো, এই গোষ্ঠীর বাইরে থাকা সিনেটরদের মধ্যেও অস্ত্র সরবরাহে বিধিনিষেধ আরোপের পক্ষে ভোট দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
লাপিদের দেওয়া হিসাব অনুযায়ী, দুই বছর আগে ইসরাইলে অস্ত্র সরবরাহ সীমিত করার পক্ষে ভোট দিয়েছিলেন ১১ জন সিনেটর। এক বছর আগে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭ জনে। চলতি বছরের এপ্রিলে তা বেড়ে হয় ৪০ জন।
তিনি লেখেন, ‘তারা বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরোধিতা করেন। এমন একটি সরকারের বিরোধিতা করেন, যাদের নীতি তারা বুঝতে পারেন না। আর সবকিছুর ওপরে তারা নেতানিয়াহুর বিরোধিতা করেন। তাদের কাছে নেতানিয়াহুর সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই বিষাক্ত।’
লাপিদ ইসরাইলের পরবর্তী সরকারের প্রতি ওয়াশিংটনে প্রথম সফরেই ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে। ফলে আইন প্রণয়ন ও সরকারের কর্মকাণ্ডের ওপর নজরদারিতে ডেমোক্র্যাটদের প্রভাব বৃদ্ধি পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন