প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনা অনুযায়ী, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা প্রতিষ্ঠানের নিজস্ব উপযোগী স্থাপনায় স্থাপন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার (২৩ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের কাছে একটি আদেশ পাঠিয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের আলোকে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
উক্ত লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানকে বেসরকারি বিনিয়োগে ‘ওপেক্স’ মডেলে অথবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা রয়েছে।
এছাড়া, অন্যান্য সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন