প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের রাউন্ড অব-৩২-এর লড়াইয়ে প্রথমার্ধে বিশেষ চমক দেখিয়েছে কঙ্গো। ম্যাচের সাত মিনিটে ব্রায়ান সিপেঙ্গার করা একটি গোলে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি। ইংল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় জেড স্পেন্স ডান দিক থেকে আসা একটি ক্রসের বলের বাউন্স ভুল বিচার করেন।
সেই সুযোগে বক্সের ভিতরে একেবারে ফাঁকা অবস্থায় বল পেয়ে প্রথম নিয়ন্ত্রণে জোরালো শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে সিপেঙ্গা। ফলে, কঙ্গো লিড নিয়ে প্রথমার্ধে শেষ করে। ইউরোপ ও আফ্রিকার এই দুই দল যে কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে। তাই ইংল্যান্ডের চমকে যাওয়াটা অস্বাভাবিক নয়।
পিছিয়ে থেকে ইংল্যান্ডের জয়ের প্রচুর রেকর্ড রয়েছে, তবে তা খুব কম। ইংলিশ লায়ন্সদের জন্য তাদের পুরনো পরিসংখ্যান ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ১৯৬৬ সালে বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। কিন্তু এরপর থেকে দীর্ঘ ৬০ বছর কেটে গেলেও বিশ্বকাপে প্রথমে গোল হজম করার পর তারা আর কোনো ম্যাচ জিততে সক্ষম হয়নি। বর্তমানে, প্রথমার্ধ শেষে ডিআর কঙ্গো ১-০ গোলে এগিয়ে রয়েছে। গোল শোধ করে ইংল্যান্ড এখনও ম্যাচে ফিরতে পারেনি। যদিও একাধিক গোলের সুযোগ তৈরি করেছে, তবে শেষ পর্যন্ত ইংলিশ লায়ন্সরা গোলের দেখা পায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন