প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৪:১১ এম || প্রকাশের তারিখঃ ২৩শে জুন, ২০২৬ইং; ০৩:৫৪ পি.এম
কাউখালীতে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কাউখালী উপজেলা শাখার সদস্য মোঃ হাফিজুর রহমানকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,সোমবার দিবাগত রাতে কাউখালী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (২৩ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কাউখালী থানা পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত তথ্য ও আইনগত ভিত্তির আলোকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"