প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে একাধিক ছিনতাইকারী, ভবঘুরে ও কিশোর গ্যাংয়ের সদস্য এবং ২৬ মামলার আসামিসহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৮ জনকে মাদক সেবন, বিক্রি ও বহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভৈরব শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত ১৫ জুন ও ১৩ আগস্ট পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাইকারী, ভবঘুরে ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৯২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৫ জনকে কারাগারে পাঠানো হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল।
এরই ধারাবাহিকতায় সোমবার মধ্যরাতে ভৈরব শহরের বিভিন্ন এলাকায় আবারও সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় গ্রেপ্তারকৃত ১৮ জনকে আদালতে হাজির করা হলে তারা মাদক সেবন, বিক্রি ও বহনের অভিযোগে নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন