প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন যে, বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের ফলে বিভিন্ন নতুন এবং জটিল রোগ-ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এসব রোগের সুচারু চিকিৎসার পূর্বশর্ত হচ্ছে সঠিক ও নির্ভুল রোগ নির্ণয়।
আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি এখন আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করে তুলেছে রোগ নির্ণয় করার প্রক্রিয়া।
বুধবার (৩ জুন) সকালে বেসরকারি পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর চট্টগ্রাম শাখায় অত্যাধুনিক এমআরআই মেশিন উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা তুলে ধরেন।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, রোগ দ্রুত শনাক্ত করা হলে চিকিৎসকরাও রোগীর জন্য কার্যকর চিকিৎসা পরিকল্পনা গ্রহণের সুযোগ পাবেন। নতুন আহরণকৃত অত্যাধুনিক থ্রি তেসলা এমআরআই প্রযুক্তি জটিল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা গ্রহণে উপকৃত হবেন।
চট্টগ্রাম শহর হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং এটি একটি অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এই নগরীর জনগণের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা আজকের সময়ের দাবি।
বিশেষ অতিথির বক্তৃতায় পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, নতুন থ্রি তেসলা এমআরআই মেশিনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৪ মিনিটের মধ্যে ব্রেইন ও স্পাইনের এমআরআই সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়াও শরীরের অন্যান্য অঙ্গের এমআরআই পরীক্ষাও আগের তুলনায় অনেক কম সময়ে সম্পন্ন করা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন