প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সুন্দরগঞ্জে একাধিকবার বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার আসামি সানজু বকশিকে (৪৭) গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার হওয়া সানজু বকশী সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা এলাকার মৃত জয়নাল আবেদীনের পুত্র।
শনিবার (২৯ আগস্ট) সকালে র্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মামলার গুরুত্বের কারণে অভিযুক্তকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব। এই প্রেক্ষাপটে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিপিসি-৩ র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের যৌথ অভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সানজু বকশিকে গ্রেফতার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন