প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিরপুরে প্যারিস খাল পুনরুদ্ধার ও পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, বিগত সরকারের সময়ে খালের সীমানা নির্ধারণে কিছু ত্রুটি ছিল। তবে নতুনভাবে সীমানা নির্ধারণ শেষে খাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১১ এর প্যারিস খাল পুনরুদ্ধার অভিযান ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডিএনসিসির প্রশাসক উল্লেখ করেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর খাল পুনরুদ্ধার ও পরিষ্কারের উদ্যোগ শুরু হয়, কিন্তু কিছুদিন পর সেই পুরনো চিত্র ফিরে আসে। ময়লা-আবর্জনায় খাল ভরাট হতে থাকে। সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মিরপুর-১১ এর প্যারিস খাল পুনরুদ্ধার ও পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়েছে সিটি করপোরেশনের দ্বারা।
ডিএনসিসির প্রশাসক আরও জানান, খালটির সীমানা নির্ধারণে বিগত সরকারের সময়ে যে ত্রুটি ছিল তা বর্তমানে নতুন করে সংশোধন করা হচ্ছে। চূড়ান্ত কাজ সম্পন্ন হলে খাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি খাল পুনরুদ্ধারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান।
এদিনের কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে উপস্থিত ছিলেন। তিনি প্যারিস খাল পুনরুদ্ধারে সহযোগিতার আশ্বাসও দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন