প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আশুলিয়ায় গভীর রাতে চলন্ত বাসে নারী পোশাক শ্রমিকের উপর ধর্ষণচেষ্টার অভিযোগে চালকের পর এবার ইতিহাস পরিবহনের আলোচিত হেলপার কাওছার হোসেন সানজিদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক সপ্তাহ পরে সোমবার (২০ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ১২ জুলাই, নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে চন্দ্রা চৌরাস্তায় নেমে সাভারগামী ইতিহাস পরিবহনের বাসে ওঠেন ওই ভুক্তভোগী নারী পোশাক শ্রমিক।
জানা গেছে, বাসটি আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর অন্যান্য সব যাত্রী নেমে গেলে চালক ও হেলপার আর কোনো যাত্রী বাসে ওঠার অনুমতি দেননি। এতে ওই নারী আতঙ্কিত হয়ে বাস থামিয়ে নামানোর অনুরোধ করেন। কিন্তু চালক বাস থামানোর পরিবর্তে বাসটি আরো দ্রুত চালাতে থাকেন।
ঘটনার সময় আটক হেলপার সানজিদ বাসটি চালাচ্ছিলেন। এক পর্যায়ে ভুক্তভোগী চলন্ত বাস থেকে লাফ দিয়ে নিচে পড়ে আত্মরক্ষা করেন এবং মারাত্মক আহত হন।
আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন পিপিএম জানান, হেলপার কাওছার হোসেন সানজিদ (২৫) গাজীপুর জেলার বাসন থানার শাহ আলম বাড়ি এলাকায় পালিয়ে গিয়ে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির চালক হিসেবে চাকরি নিয়েছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, এর আগে ধর্ষণচেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাস জব্দসহ চালক আজিজুল শিকদার ওরফে রাজুকেও গ্রেপ্তার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন