প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের বিচারক ইওয়াসাওয়া ইউজি মামলার পটভূমি এবং আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছে, তা ব্যাখ্যা করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি।
বিচারক ইউজি বলেন, গণহত্যা সংক্রান্ত পূর্ববর্তী রায়গুলোর মতো এ মামলায় আইসিজের কাছে তুলনা করার মতো কোনো পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্ত নেই। তিনি উল্লেখ করেন, ‘তথ্য-উপাত্ত নির্ধারণের জন্য আইসিজেকে কেবল পক্ষগুলোর দেওয়া প্রমাণের ওপরই নির্ভর করতে হচ্ছে।’
বিচারপতি জানান, আদালত সাক্ষীদের জবানবন্দি এবং সাক্ষ্যদানের বিষয়গুলো বিবেচনায় নেবে, যার মধ্যে জবানবন্দির ধরন এবং কোন পরিস্থিতিতে সেগুলো দেওয়া হয়েছে, তা-ও অন্তর্ভুক্ত থাকবে। আদালত আরও জানায়, যারা সাক্ষ্য দিয়েছেন, তাদের প্রতিশোধের শিকার হওয়ার ভয়কেও বিবেচনায় নেওয়া হচ্ছে।
ইউজি জানান, মৌখিক শুনানির সময় আদালত এমন চারজন সাক্ষীর বক্তব্য শুনেছে, যারা ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হয়েছিলেন। তিনি বলেন, ‘গাম্বিয়ার সাক্ষীরা যেসব নির্দিষ্ট ঘটনার সাক্ষ্য দিয়েছেন, সেগুলোর বিবরণে আদালত তাদের বিশ্বাসযোগ্য বলে মনে করেছে। সাক্ষীদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য জেরার সময় অখণ্ডিত ছিল (কোনো চ্যালেঞ্জের মুখে পড়েনি)।’
এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি রায়ে উল্লেখ করেছেন, গণহত্যা প্রতিরোধ এবং শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্বের মধ্যে পড়ে।
তিনি বলেন, আদালত স্বীকার করে, যে কোনো রাষ্ট্রকে গণহত্যা বা এ ধরনের অন্যান্য কর্মকাণ্ডের জন্য দায়ী করা যেতে পারে, যদি সেগুলো ‘রাষ্ট্রের নিজস্ব কোনো অঙ্গ বা প্রতিষ্ঠানের মাধ্যমে, অথবা এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত হয় যাদের কর্মকাণ্ডের দায়ভার ওই রাষ্ট্রের ওপরই পড়ে।’
তিনি উল্লেখ করেন, যেখানে ব্যক্তি বিশেষ ফৌজদারি দায়বদ্ধতার মুখোমুখি হন, সেখানে রাষ্ট্রের ওপরই আইনি বাধ্যবাধকতা বর্তায়। বিচারক ইউজি বলেন, এই বাধ্যবাধকতাগুলো আন্তর্জাতিক আইনের অধীনে এক ধরনের দায়বদ্ধতা কিন্তু এগুলো ফৌজদারি প্রকৃতির নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন