প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডে নারীপ্রধান চলচ্চিত্রের বাণিজ্যিক সাফল্য সম্পর্কে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তিনি মন্তব্য করেছেন যে, একটি ছবির বক্স অফিসে সফল হওয়ার জন্য ভালো গল্প, চিত্রনাট্য অথবা অভিনয় থাকলেই যথেষ্ট নয়। বিশেষ করে যখন ছবির কেন্দ্রে নারী অভিনয়শিল্পী থাকেন, তখন সাফল্যের সম্ভাবনা আরো জটিল হয়ে যায়। এ প্রসঙ্গে আলিয়া ভাট এবং দীপিকা পাড়ুকোনের উদাহরণ তুলে ধরে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।
সম্প্রতি এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে রাধিকা বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য, নারীপ্রধান ছবির চ্যালেঞ্জ এবং বক্স অফিসের অনিশ্চয়তা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
রাধিকার মতে, তিনি কোনো ছবির মুক্তির মাধ্যম—প্রেক্ষাগৃহে হবে কিনা, নাকি ওটিটিতে—এসব বিষয় বিবেচনা করে কাজ বেছে নেন না। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কাজটি যেন দর্শকের কাছে পৌঁছায়। তবে মুক্তির মাধ্যম নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন বাণিজ্যিক হিসাব কাজ করে বলেও তিনি উল্লেখ করেছেন।
বলিউডে বাণিজ্যিক সাফল্যের বিষয়টি বিবেচনায় নিতে গিয়ে রাধিকা মনে করেন, পুরুষ চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তার মতে, ভালো ছবি তৈরি করলেও সেটি কতটা ব্যবসা করবে, তা আগে থেকেই অনুমান করা কঠিন। বিশেষ করে নারীপ্রধান ছবির ক্ষেত্রে এই অনিশ্চয়তা আরো স্পষ্ট হয়ে ওঠে।
এ প্রসঙ্গে রাধিকা বলেন, ‘গত কয়েক বছরে প্রেক্ষাগৃহ মুক্তিপ্রাপ্ত ছবির তালিকা দেখলেই বোঝা যাবে, কোন ছবি চলবে আর কোন ছবি চলবে না, তা আগে থেকে অনুমান করা কঠিন। খুব ভালো কোনো ছবিতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করলেই যে সফল হবে, তার কোনো নিশ্চয়তা নেই।’
এরপর রাধিকা বলিউডের শীর্ষ দুই অভিনেত্রী আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে নিজের তুলনা টেনে বলেন, ‘আমি আলিয়া বা দীপিকা নই যে, মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই অন্তত বক্সঅফিসে বিপুল আয় করা শুরু করবে। সেজন্যই পুরুষ চরিত্র প্রাধান্য পাচ্ছে, এ রকম ছবিতেই আমাকে কাজ করতে হবে।’
‘স্যাক্রেড গেমস’, ‘লাস্ট স্টোরিজ ৩’ এবং ‘মোনিকা ও মাই ডার্লিং’-এর মতো একাধিক কাজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। তিনি প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি মাধ্যমেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। সামনে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘আক্কা’তে দেখা যাবে এই অভিনেত্রীকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন