প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার যাত্রীদের জন্য প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে। এই সুবিধার আওতায়, নভোএয়ারে ভ্রমণকারী যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল এবং ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে ছাড় ও বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।
নভোএয়ার বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যাত্রার তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে সুবিধা নেওয়া সম্ভব হবে। এই কর্মসূচির অংশীদার হিসেবে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।
নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ মন্তব্য করেন, ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালুর মাধ্যমে যাত্রীদের জন্য ভ্রমণের বাইরেও বাড়তি সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে যাত্রীসেবার মান উন্নয়নে নতুন নতুন উদ্যোগ অব্যাহত রাখা হবে।
নভোএয়ার আরও জানায়, এর আগে তারা ‘এসএমআইএলইএস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করেছে। বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন