প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য একটি সঠিক ডাটাবেইজ তৈরির উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জন্য শিক্ষকদের ‘ইলেকট্রনিক টিচার ইনফরমেশন ফর্ম’ বা ই-টিআইএফ (eTIF) সংশোধনের বিষয়ে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষা-২০২৭ এর উত্তরপত্র মূল্যায়নের জন্য একটি সঠিক ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের যেসব শিক্ষক অবসর গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, অন্যত্র বদলি হয়েছেন, স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন অথবা বোর্ড থেকে কালো তালিকাভুক্ত হয়েছেন, তাদের নাম কর্তন করে eTIF সংশোধনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, eTIF সংশোধন না করার ফলে উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক অথবা পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বোর্ডের পক্ষ থেকে eTIF সংশোধন করার কোন সুযোগ নেই। যেসব শিক্ষক এখনও eTIF-ভুক্ত হননি, তাদের তথ্য জরুরি ভিত্তিতে eTIF-এ অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন