প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেতা ডি এ তায়েব সপ্তাহে অন্তত ৪০টি প্রেমের প্রস্তাব পান। অনেকেই তাকে ছুঁয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।
ডি এ তায়েবের এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সেই প্রসঙ্গ টেনে ফেসবুকে নিজের প্রেমের অভিজ্ঞতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়।
জয় ডি এ তায়েবের বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান। আর আমি গত ৪০ বছরে একটি প্রেমের প্রস্তাবও পাইনি। তবে দিয়েছি অনেক।’
এরপর জয় নিজের ভবিষ্যৎ ভাবনা জানিয়ে লেখেন, ‘ভবিষ্যতে আর প্রস্তাব পাবো না কখনোই এটা আমি জানি। মনস্থির করেছি আর প্রস্তাব দেবোও না। অবহেলার এবং অপমানের একটা শেষ তো হওয়া উচিত। ওরা তায়েব ভাইকে নিয়ে খুশি থাকুক।’
জয়ের এই পোস্টে প্রেমের প্রস্তাব দেওয়া, প্রত্যাখ্যান এবং অবহেলার প্রসঙ্গ উঠে এসেছে। ডি এ তায়েবের সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পাওয়ার বক্তব্যের বিপরীতে নিজের ৪০ বছরের অভিজ্ঞতা তুলে ধরে রসিকতা ও অভিমানের মিশেল নিয়ে কথাগুলো লিখেছেন জয়।
জয়ের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল সৃষ্টি করেছে। তবে তার বক্তব্যের পেছনে কোনো নির্দিষ্ট ঘটনা রয়েছে কি না, তা পোস্টে স্পষ্ট করেননি জয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন