প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। একই সময়ে চিকিৎসা শেষে ৩১ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (৩ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭১৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৭২ জন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন, যাদের সংখ্যা ৩৮ জন। এছাড়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৯ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন, বাজিতপুরে ৭ জন, করিমগঞ্জে ৫ জন, কুলিয়ারচরে ৯ জন, হোসেনপুরে ৬ জন, পাকুন্দিয়ায় ৩ জন, কটিয়াদীতে ২ জন, নিকলীতে ৩ জন, তাড়াইলে ৪ জন, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন এবং প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, একদিকে প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, অন্যদিকে চিকিৎসা শেষে অনেকে সুস্থ হয়ে ফিরছেন। তবে মাত্র এক দিনে ৫৩ জন নতুন করে আক্রান্ত হওয়ার তথ্য ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরছে।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, জমে থাকা পানি দ্রুত অপসারণ করা, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং দিনের বেলায় মশার কামড় থেকে সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন