প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, একটি সন্ত্রাসী গোষ্ঠী বিগত ১৬ বছর ধরে জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দেশ শাসন করে আসছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটি সন্ত্রাসী মহল দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর শাসন করেছে। ১৬ বছর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এত বছর তারা ক্ষমতায় থেকেও কোনো তিস্তা ব্যারাজ, পদ্মা ব্যারাজ নির্মাণ করেনি। এসব জেলায় গ্যাস আনেনি। দেশের মানুষের প্রতি তাদের দরদ নেই। তারা কোটি কোটি টাকা পাচার করে আরাম-আয়েশে বিদেশে জীবনযাপন করেছে।’
তিনি সীমান্তের ওপারে সন্ত্রাসী গোষ্ঠীর প্রভু রয়েছে উল্লেখ করে বলেন, ‘তারা সেখানে পালিয়ে গেছে। যারা চব্বিশে মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তারা আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে। পেছন থেকে মানুষ পুড়িয়ে মারছে।’
সরকারপ্রধান জনগণের উদ্দেশে বলেন, ‘গুম-খুনের আবার পারমিশন দেবেন? ভোটাধিকার কেড়ে নেয়ার পারমিশন দেবেন? যদি না দেন, তবে চব্বিশের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে। সময় এসেছে।’
তারেক রহমান উল্লেখ করেন, মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে একটাই জবাব, যথেষ্ট হয়েছে। মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। মানুষ চায় উন্নয়নের রাজনীতি, যেখানে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন