প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এবারের জেলে কার্ড যাচাই বাছাইয়ে একজন পকৃত জেলের নাম বাদ পড়েছে। অথছ রয়ে যায় একজন নারীর নামে জেলে কার্ড। আর এনিয়ে ঐ এলাকায় মৎস অফিস ও তার সহযোগীদের নিয়ে চাঞ্চল্য ও সমালোচনা করতে দেখা গেছে।
এমন-ই ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নলুয়া প্রকাশ্য বোয়ালিয়ায়।
ঘটনার বিবরনে জানাযায়, মতলব দক্ষিণ উপজেলায় জেলে কার্ড যাচাই বাছাই করতে গিয়ে অনেক অপেশাদার জেলের নাম বাদ যায়। তার সাথে বাদ যায় বাপ-দাদার আমল হতে জেলের বা মাছ ধরা ও মাচ বিক্রির সাথে সম্পর্কিত প্রহল্লাদ নামে এক ব্যাক্তির নাম। এরই সাথে রয়ে যায় লিজিয়া নামে এক নারীর নাম। এই তথ্য প্রকাশ হওয়ার থেকে এলাকায় চাঞ্চল্য এবং সমালোচনা শুরু হয়। মানুষের মুখে মুখে নারী হয়েও জেলে কার্ড থাকা আর পকৃত জেলের নাম বাদ যাওয়া নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা শুনতে পাওয়া যায়।
এনিয়ে বাদ পরে যাওয়া প্রহল্লাদ বলেন, একজন নারীর নাম বাদ যায়না অথছ আমি পকৃত জেলে হয়ে যাচাই-বাছাই তে বাদ পরি, একেমন যাচাই বাছাই?
আমি ওদের মুখোশ খোলে দিতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে মতলব দক্ষিণ উপজেলা মৎস কর্মকর্তার মুঠোফোনে একাদিক বার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন