প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : শ্রীবরদি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ লাখ ৫২ হাজার টাকা সমমূল্যের ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আজ রোববার বেলা ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল শ্রীবরদি উপজেলার ডুমুরতলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬ লাখ ৫২ হাজার টাকা সমমূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজীদ বাসসকে জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। তিনি উল্লেখ করেন যে, ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন