প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের সঙ্গে বিমান চলাচলে বাংলাদেশ ও সৌদি আরব সাপ্তাহিক ৪৯টি ফ্লাইট থেকে বাড়িয়ে ৮৪টি ফ্লাইট পরিচালনা করবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের অনুমোদিত সংখ্যা ৪৯ থেকে বৃদ্ধি করে ৮৪ করা হয়েছে। পাশাপাশি সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট, পঞ্চম স্বাধীনতা ট্রাফিক অধিকার, কোড-শেয়ারিং, কো-টার্মিনালাইজেশন ও উড়োজাহাজ লিজিংয়ের সুযোগও রাখা হয়েছে।
তিনি এ তথ্য আরও বিশদে বর্ণনা করে জানান, নতুন সমঝোতার ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মনোনীত এয়ারলাইন্সগুলো প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৮৪টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করার সুযোগ পাবে। এর আগে চলাচলকারী ফ্লাইটের সংখ্যা ছিল ৪৯। অর্থাৎ সপ্তাহে অতিরিক্ত ৩৫টি ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হয়েছে, যা দুই দেশের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেবিচক চেয়ারম্যান আরও জানান, নতুন এই সমঝোতা শুধুমাত্র ফ্লাইট সংখ্যার বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যাত্রী পরিবহন, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, প্রবাসী যোগাযোগ, কার্গো পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং এয়ারলাইনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন