প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে ক্ষমতাসীন বিজেপি। দলটি দাবি করেছে যে, রাহুল গান্ধী বিদেশে গিয়ে কোনো নির্বাচন ছাড়াই ক্ষমতা পরিবর্তনের পাঠ নিচ্ছেন।
বুধবার বিজেপি জানায়, রাহুল গান্ধী বিদেশ থেকে পরামর্শ নিচ্ছেন এবং তিনি কোনো নির্বাচন ছাড়া ‘ক্ষমতা পরিবর্তনের’ ষড়যন্ত্রে লিপ্ত আছেন।
বিজেপির মুখপাত্র সমবিত পাত্র অভিযোগ করেন, “দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, যার উদ্দেশ্য হলো রাহুল গান্ধীকে নতুন করে সামনে নিয়ে আসা। তিনি এর আগেও বহুবার ব্যর্থ হয়েছেন।”
বিজেপি নেতার দাবি, রাহুল গান্ধী বিদেশে গিয়ে ধনকুবের বিনিয়োগকারী জর্জ সোরোস ও তার সহযোগীদের সঙ্গে দেখা করেছেন, যাতে ভারতকে অস্থিতিশীল করার এবং নির্বাচন ছাড়াই ‘ক্ষমতা পরিবর্তন’ করার বিষয়ে পরামর্শ নেওয়া যায়।
তিনি আরও বলেন, “নেহা বোরা, প্রশান্ত ভূষণ এবং সঞ্জয় রাউত—তারা নিজেরাই নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করেছেন: ক্ষমতা পরিবর্তন। আর এই লক্ষ্য অর্জনে যদি সহিংসতার প্রয়োজন হয়, তবে কিছু মানুষ তার সমর্থনেও এগিয়ে এসেছেন।”
এর আগে বিজেপি দাবি করে যে, রাহুল গান্ধী আবারও বিদেশ সফরে গেছেন। একটি উড়োজাহাজের ভেতরের ভিডিও প্রকাশ করে দলটি জানায়, রাহুল গান্ধী ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন। সূত্র: পিটিআই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন