প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার বাইকচালক মুহিবুল্লাহ মুবিনের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে। ঢাকা শহরের ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে মুবিনের আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
পুলিশ গত ৫ সেপ্টেম্বর মুবিনকে গ্রেফতার করে। পরবর্তী দিন ৬ সেপ্টেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর বিকেলে ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় মুবিন কেআইবির সামনে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির কাছে চলে যান। তিনি গাড়ির পাশে এসে প্রধানমন্ত্রীকে সালাম দেন। পরে ঘটনাস্থলেই পুলিশ মুবিনকে আটক করে। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন