প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন মাহির ওয়াসিফ মিতুল (২১) নামের এক মোটরসাইকেল আরোহী।
রোববার রাতে আনুমানিক ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ডালিম পেট্রল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
মিতুল জেলার ক্ষেতলালের সহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, মিতুল মোটরসাইকেল নিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার বানিয়াপাড়া ডালিম পেট্রল পাম্প থেকে ডিজেল নিয়ে একটি ট্রাক বগুড়ার দিকে রওনা হলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাইক আরোহী মিতুলের মৃত্যু ঘটে।
জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন