প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। বিজিবি জানিয়েছে, এ সময় মানবপাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন (৪২), শার্শা উপজেলার বেনাপোল এলাকার নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা (১৮) এবং স্থানীয় মানবপাচারকারী দোয়ারাবাজারের ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির।
সূত্র জানায়, আটক আবুল হোসেন ও ফাতেমার ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সীমান্ত পার করে দিতে স্থানীয় পাচারকারী আমিরের সঙ্গে চুক্তি হয়েছিল। ঘটনার সময় অর্থের বিনিময়ে তাদের ভারতীয় দালালদের কাছে পৌঁছে দিতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বাঁশতলা বিওপির বিজিবি সদস্যরা আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্য দোয়ারাবাজারের অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) কৌশলে পালিয়ে যায়।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত পারাপার ও মানবপাচারের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন