প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে শ্যামপুর মডেল থানা পুলিশ বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির সরঞ্জাম সহ ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধার করেছে এবং এক জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার দিবাগত রাতে, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাগাশুর এলাকায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় জাহিদ হাসান ইমন (৩০) নামের একজনকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় যে, ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তে যাত্রাবাড়ী, শ্যামপুরসহ সংশ্লিষ্ট থানা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতের তথ্যের ভিত্তিতে ককটেল তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও সামগ্রী উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত জাহিদ হাসান ইমন স্বীকার করেছেন যে, লালবাগের এক নেতার মাধ্যমে অজ্ঞাত এক ভ্যানচালকের সাহায্যে অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত মুখোশগুলো তার কাছে পাঠানো হয়েছিল। পরবর্তীতে, বিভিন্ন নেতা-কর্মীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে সেগুলো তার বাসায় সংরক্ষণ করা হয়েছিল।
গ্রেফতারকৃত ইমনের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুইটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন