প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ প্রতীক্ষার পর রূপালী পর্দায় আবারও হাজির হচ্ছে বহুল আলোচিত ‘ট্রান্সফরমার্স’ সিনেমা সিরিজ। প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটির নতুন পর্ব ‘ট্রান্সফরমার্স ৮’ নির্মাণের। এই নতুন কিস্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে পুনরায় বড় পর্দায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিনেমাটির নতুন পর্ব নিয়ে বড় খবর হলো, প্রথম দিকের মূল নির্মাতারা আবারও এই প্রজেক্টে যুক্ত হচ্ছেন। নির্বাহী প্রযোজক হিসেবে ফিরছেন কালজয়ী চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির শুরুর দিকের সফল পরিচালক মাইকেল বে-কেও পরিচালকের আসনে ফিরিয়ে আনার ব্যাপারে জোর আলোচনা চলছে।
জেসন ফুকসের লেখা চিত্রনাট্যে তৈরি হতে যাচ্ছে ‘ট্রান্সফরমার্স ৮’। যদিও সিনেমার মূল গল্প বা প্লট এখনই প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে, এর কাহিনি আধুনিক সময়ের প্রেক্ষাপট ভিত্তিক। প্যারামাউন্ট পিকচার্স ও স্কাইড্যান্সের যৌথ প্রযোজনায় বড় আয়োজনে অ্যাকশন ও রোমাঞ্চ নিয়ে ফিরতে যাচ্ছে নতুন এই সিনেমা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন