প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলে বাধা দেওয়ার কারণে রাজবাড়ী-ফরিদপুর এবং রাজবাড়ীর দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে আছে। এই ঘটনায় যাত্রীদের মাহিন্দ্রা, ইজিবাইক ও থ্রি-হুইলারে অতিরিক্ত ভাড়া পরিশোধ করে গন্তব্যে যেতে হচ্ছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের বেশ কিছু গন্তব্যে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েলের অভিযোগ হল, ফরিদপুরের ‘গোল্ডেন লাইন’ পরিবহনকে রাজবাড়ী রুটে ৪টি ট্রিপ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা নিয়মনীতি না মেনে প্রতিদিন ২০ থেকে ২৫টি ট্রিপ চালাচ্ছে। অপর দিকে, রাজবাড়ীর পরিবহনগুলো ফরিদপুর রুটে সমান সুযোগ পাচ্ছে না।
এদিকে, গত মঙ্গলবার রাতে ফরিদপুরের কোমরপুর এলাকায় রাজবাড়ীর ‘রেখা পরিবহন’-এর একটি বাস আটকে কর্মচারীদের মারধর, টাকা ছিনতাই করা এবং বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এছাড়া বুধবার ফরিদপুরে ‘একতা পরিবহন’-এর এক কর্মচারীকে লাঞ্ছনা করা হয়। পরে যাত্রী নামিয়ে দেওয়ার পর দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরুপ রায় অপু জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং কেন্দ্রীয় নেতাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম জানিয়েছেন, যাত্রী ভোগান্তি নিরসন এবং রুটটিতে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার জন্য দুই জেলার মালিক সমিতির সঙ্গে প্রশাসনিক আলোচনা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন