প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাংকিংস ২০২৭-এ বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। এবারের র্যাংকিংয়ে ২,২০০ প্রতিষ্ঠানের মধ্যে আইইবির অবস্থান ৯৬২তম। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইবি ৪র্থ অবস্থানে রয়েছে; আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইইবির স্থান দ্বিতীয়। গত বছরের তুলনায় আইইবি এবার ৫৪০ ধাপ অগ্রসর হয়েছে।
কিউএস সাসটেইনেবিলিটি র্যাংকিং বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং সুশাসনসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে তৈরি করা হয়। এই র্যাংকিংয়ে গবেষণা, শিক্ষা কার্যক্রম, প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড ও পরিচালনব্যবস্থার মাধ্যমে পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা মূল্যায়ন করা হয়।
আইইবির অগ্রগতি এবারের র্যাংকিংয়ে টেকসই উন্নয়ন-সংশ্লিষ্ট ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান পরিচিতির প্রতিফলন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ অবস্থান অর্জন করে টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইইবি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রতিবছর এই র্যাংকিং প্রকাশ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন