প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রতীক্ষিত সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পূর্বনির্ধারিত এই তারিখে সমাবর্তন আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সমাবর্তনের তারিখ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আজ রাষ্ট্রপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সাক্ষাৎকালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের সার্বিক আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সমাবর্তন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়। সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সমাবর্তনকে সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমুখর করতে সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দীর্ঘ সময় ধরে দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। অবশেষে আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে তাঁদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন