প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফরের পক্ষ থেকে।
তিনি বলেন, দেশে বিভিন্ন কারণে সাংবাদিক নির্যাতনের মাত্রা বেড়ে চলেছে।
দেশ গঠনের পর আজ পর্যন্ত অনেক সাংবাদিক হত্যার শিকার হলেও অধিকাংশ হত্যা মামলার বিচার হয়নি, এমনটি দাবি করেন তিনি। এ সময় তিনি অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার বিচারকার্য শেষ করার দাবি জানান।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় গাজীপুর চৌরাস্তায় তুহিন চত্বরে আয়োজিত সাংবাদিক তুহিন হত্যার এক বছর উপলক্ষে প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আবু জাফর আরো বলেন, এখনো সময় আছে, পেশাটির মান রক্ষায় সবার এগিয়ে আসা উচিত।
চারদিকে ভিন্ন পেশার মানুষেরা সাংবাদিকতায় অনুপ্রবেশ করে পেশাটি কলুষিত করছে, তাদেরকে রুখে দেওয়া উচিত।
সাংবাদিক তুহিন হত্যা দিবস ও সারা দেশের সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও দোয়া অনুষ্ঠানে গাজীপুরের সাংবাদিক সংগঠনগুলো একাত্মতা প্রকাশ করে।
মানববন্ধনে আরো বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক।
এ ছাড়াও, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা মানববন্ধনে বক্তব্য দেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে তুহিন চত্বরে কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করা হয় এবং মেট্রো থানা প্রেস ক্লাবে দোয়া মিলাদের আয়োজন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন