প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘শোষিতের কণ্ঠ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় শহরের নিরালা মোড়ের পরশমনি সৈয়দ প্লাজার (জি-৫) কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি জনাব হাসানুজ্জামিল শাহীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব জিয়াউল হক শাহীন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি এসএম আতোয়ার রহমান, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মো. মোস্তফা মিয়া এবং দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি তারেক রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে শোষিতের কণ্ঠের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাধারণ মানুষের অধিকার ও সমস্যার কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে শোষিতের কণ্ঠের পথচলা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেন সাংবাদিক মো. আলমগীর হোসেন, শোষিতের কণ্ঠ অনলাইন পোর্টাল, টাঙ্গাইল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন