প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে হত্যার অভিযোগ
নেত্রকোনার বারহাট্টায় বর্গাচায়ের জমি সংক্রান্ত একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ফলে রফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ছয়গাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
বারহাট্টা থানার এসআই মো. কাদির আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত কৃষক আব্দুল হেকিমের পুত্র।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জমির মালিকানা নিয়ে রফিকুল ইসলাম এবং তার চাচাতো ভাই আবুল ও হেলিমের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই ফলস্বরূপ আজ বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় রফিকুল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারান। তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, কয়েক বছর আগে রফিকুল ইসলাম অন্য একটি পক্ষের সঙ্গে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।
সঠিক চিকিৎসার অভাবে সেই আঘাত সেরে ওঠেনি। আজকের সংঘর্ষের সময় তিনি একই স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং মাটিতে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এসআই মো. কাদির আলী বলেন, ‘খবর পাওয়ার পর হাসপাতালে এসে মরদেহের সরতেহাল রিপোর্ট তৈরি করেছি।
রফিকুল ইসলামের স্বজন ও অন্যান্যদের সঙ্গে আলাপে জানা যায় যে, চাচাতো ভাই আবুল ও হেলিমের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে আজ উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। আমাদের একটি টিম ঘটনাস্থল ছয়গাঁয়ে তথ্যানুসন্ধানে কাজ করছে। আইনগত প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন