প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ ঘাটে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রবিবার (২৫ অক্টোবর) দুপুরে গোসলে নেমে তিনি নদীর পানিতে তলিয়ে যান।
নিহত শাহরিয়ার নুর হোসেন জিসান (২৩) জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কের বাসিন্দা আলী আকবরের ছেলে।
এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলের সঙ্গে আরো চার বন্ধু রবিবার দুপুর আড়াইটার দিকে এনায়েতপুর স্পার বাঁধে বেড়াতে আসেন। এরপর আঁচল ব্যতীত চার বন্ধু যমুনা নদীতে গোসল করতে নামেন। ওই সময় হঠাৎ জিসান নদীর পানিতে তলিয়ে গেলে অন্য বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে সন্ধ্যার দিকে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবরি দল এসে রাত সাড়ে ৯টা পর্যন্ত নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে পায়নি।
তিনি আরো জানান, সোমবার সকালে পুনরায় নদীতে উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। এ সময় ঘটনাস্থলের পাশেই জিসানের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন