প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রুপালি পর্দায় কোটি ভক্তের হৃদয় জয় করে থাকেন তারা। কিন্তু পর্দার বাইরের নিরাপত্তা কতটুকু নিশ্চিত? প্রাণনাশের হুমকি, গ্যাংস্টারদের ভীতি এবং হামলার আশঙ্কার কারণে শাহরুখ খান, সালমান খান এবং কঙ্গনা রানাউতের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশ্ন উঠছে, কে কতটা সুরক্ষা পাচ্ছেন?
ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খান, সালমান খান এবং কঙ্গনা রানাউত ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। অন্যদিকে, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং অনুপম খের এক্স ক্যাটাগরির নিরাপত্তাব্যবস্থায় রয়েছেন। সালমান খানের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পর ২০২২ সালে সালমান খানের নিরাপত্তা বৃদ্ধি করে ওয়াই-প্লাস করা হয়। ২০২৪ সালে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর তার নিরাপত্তা আরও জোরদার করা হয়। একইভাবে, শাহরুখ খানও ২০২৩ সালে প্রাণনাশের হুমকির মুখে ওয়াই-প্লাস নিরাপত্তা পান।
২০২০ সালে হুমকির সম্মুখীন হওয়ার পর কঙ্গনা রানাউতকে ওয়াই-প্লাস নিরাপত্তা প্রদান করে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং অনুপম খের এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে হুমকির আশঙ্কার কারণে নির্মাতা বিবেক অগ্নিহোত্রীকেও ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল।
সাম্প্রতিক সময়ে টাইগার শ্রফ এবং নির্মাতা রোহিত শেঠির বাসভবনের কাছে গুলির ঘটনায় নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আমির খানের বাসভবনেও হুমকির আশঙ্কায় সাময়িকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে তারকাদের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নির্ধারিত হয়। পরিস্থিতির ওপর ভিত্তি করে নিরাপত্তা বাড়ানো, কমানো কিংবা প্রত্যাহার করা হয়। তারকাখ্যাতির পাশাপাশি, নিরাপত্তার মাত্রা নির্ধারণ করে হুমকির ধরন ও ঝুঁকির পরিমাণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন