প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লেবানন এবং ইসরাইল আবারও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ওয়াশিংটনে দুপক্ষের আলোচনার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে। যুদ্ধবিরতি কার্যকরে বৈরুত এবং তেলআবিবের যৌথ সম্মতি নিশ্চিত করা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলা সম্পূর্ণরূপে বন্ধ করে এবং দক্ষিণ লিতানি নদী থেকে সব সদস্যদের সরিয়ে নেবে হিজবুল্লাহ। সীমান্তবর্তী অঞ্চলগুলো সুরক্ষিত করার লক্ষ্যে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে হটিয়ে লেবাননের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ নেবে। প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যৌথ হামলায় অংশ নেয়। মার্চ মাসে দক্ষিণ লেবাননে নতুন করে অভিযান শুরু করে ইসরাইল। হিজবুল্লাহও এতে পাল্টা আঘাত হানে। সাম্প্রতিক এই সংঘাতে হাজারের বেশি লেবাননি নিহত হয়েছে, বলছে আন্তর্জাতিক গণমাধ্যম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন