প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তারকাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন এবং বয়স নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল থাকে। অনুরাগীরা প্রিয় তারকার বয়স, সাজসজ্জা এবং সৌন্দর্যের রহস্য জানার জন্য সবসময় আগ্রহী। সম্প্রতি, অভিনেত্রী কেয়া পায়েল নিজের বয়স নিয়ে মজার মন্তব্য করে আলোচনায় এসেছেন।
একটি উদ্বোধনী অনুষ্ঠানে ছোট পর্দার এই অভিনেত্রী উপস্থিত ছিলেন। সেখানে তার উপস্থিতি যেমন নজর কাড়ে, তেমনই বয়স নিয়ে তার মন্তব্যও কৌতূহল সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে কেয়া পায়েল তার বয়স প্রসঙ্গে বলেন, “বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি আসলে। বয়স যে অনেক হয়ে গেছে এমন না।”
অভিনেত্রীর এই মন্তব্যের ফলে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তিনি যে বয়স নিয়ে খুব একটা চিন্তিত নন, তার কথায় সেই ইঙ্গিত পাওয়া যায়। বরং বিষয়টিকে নিজের মতো করে দেখার ব্যাপারে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
দর্শকদের কাছে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া কেয়া পায়েল বিভিন্ন সময় তার সাবলীল উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে সকলের নজর কেড়েছেন। এবার বয়স নিয়ে তার এই রসিক মন্তব্যও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন