প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ী, ১৪ নভেম্বর, ২০২৬ : ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবসটি নানা আয়োজনে পালিত হয়েছে।
আজ শনিবার, দিবসটির উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সুস্থভাবে জীবনযাপনের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম।
র্যালির পর সকাল ১০টায় রাজবাড়ী ডায়াবেটিক সমিতির হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ-উল-হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সহকারী কমিশনার এস এম রায়হানুল ইসলাম, ডায়াবেটিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ইমদাদুল হক মিলন, ডা. আসিফ ইকবাল, ডা. উম্মে সারা দিশা এবং ডা. ফারহা দিল হাসমা তৃষা।
সভায় বক্তারা জানান, বর্তমানে দেশে প্রায় এক কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বে প্রতি ৯ জনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। ২০২৪ সালে বিশ্বে ডায়াবেটিসের জটিলতায় ৩৪ লাখ মানুষ মারা গেছেন। বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরীক্ষা ও চিকিৎসার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, রাজবাড়ী ডায়াবেটিক হাসপাতালে নিয়মিত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। তবে এখানে আবাসিক চিকিৎসার ব্যবস্থা নেই। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ছাড়া রোগীদের কাঙ্ক্ষিত উপকার নিশ্চিত করা সম্ভব নয় বলেও তারা জানান।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, খাবারের অভ্যাসের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। তিনি উল্লেখ করেন, শিশুদের চিপসের পরিবর্তে একটি ডিম খেতে দিলে তা তাদের শরীরে পুষ্টি ও শক্তি জোগাতে সহায়তা করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন