প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন রমজান মাসের প্রেক্ষাপটে বাজারে খেজুর, মাল্টা এবং আপেলের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার এসব পণ্যের আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শুল্ক কমানোর প্রস্তাব অনুমোদন করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই প্রস্তাবটি উত্থাপন করে।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খেজুরের আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, মাল্টা ও আপেলের আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। এই কমানো করভার আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-ভুক্ত আপেলের আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন