প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢালিউডের অভিনেত্রী পূজা চেরী বর্তমানে রুপালি পর্দায় আগের মতো উপস্থিতি দেখাচ্ছেন না। সর্বশেষ তাকে বড়পর্দায় দেখা গেছে কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত এই সিনেমার কাজ অনেক আগে সম্পন্ন হয়েছিল। তবে গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় তার যুক্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বরং তার ব্যক্তিগত জীবনে সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা হয়েছে।
বর্তমানে পূজা চেরী শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছেন। হিন্দু ধর্মাবলম্বী সাধারণ মানুষের মতো বিনোদন জগতের তারকারাও এই উৎসবে অংশ নিচ্ছেন। তারা নানা সাজ-পোশাকে মন্দির ও পূজামণ্ডপে যাচ্ছেন। আনন্দের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে নেটিজেন ও ভক্তদের সঙ্গে শেয়ার করছেন।
এবার পূজা চেরী দুর্গাপূজার উৎসবে প্রথম দিন থেকেই নিয়মিত মন্দিরে পূজামণ্ডপে ঘুরছেন এবং মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা করছেন। সপ্তমীতে তিনি বহুল আলোচিত বনানীর পূজামণ্ডপে গিয়েছিলেন। সেখান থেকে ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যম ফেসবুকে।
সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীতে ‘পোড়ামন ২’খ্যাত পূজা চেরী আবারও মুগ্ধতা ছড়ালেন। লাল পেড়ে সাদা শাড়ি, তাতে ছোট ছোট নকশার কাজ, হাতভর্তি চুড়ি এবং গলায় হালকা গহনা। সাজটি সাধারণ হলেও তা অসাধারণ দেখাচ্ছে, যেন পূজার অবয়বে অপূর্ব হয়ে উঠেছে তার মুখমণ্ডল, যেন দেবী রূপে মন্দিরে ছুটছেন।
সোমবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। ছবিগুলো দেখে মনে হচ্ছে, অষ্টমীতে তিনি কোনো গ্রামের পূজায় অংশ নিয়েছেন। সেই মণ্ডপটি একটি বাড়ির ভেতরে ছিল। মণ্ডপ ছাড়াও সেখানকার একটি পুকুরের সামনে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।
এসব ছবির সঙ্গে ক্যাপশনে পূজা চেরী লিখেছেন— ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।' তিনি আরও বলেন, মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।’
পূজার এই সাজ তার ভক্ত-অনুসারীদেরও আকৃষ্ট করেছে। এক নেটিজেন মন্তব্য করেছেন—‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে’। অন্য একজন নেটিজেন লিখেছেন— ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে আছে’। আরেক নেটিজেন মন্তব্য করেছেন— ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন