প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি পায়ে হেঁটে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আপ্যায়নে অংশ নেন। ঘুরে দেখেন প্রতিমা, মণ্ডপের সাজসজ্জা ও পূজার সার্বিক আয়োজন।
পরিদর্শনকালে পৌর শহরের ঋষিপাড়া পূজামণ্ডপে শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডেপুটি স্পিকার। এ সময় শিশুদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি শিশু, নারী ও দর্শনার্থীদের সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন। তাঁর এমন আন্তরিক উপস্থিতি পূজামণ্ডপে আগত মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়।
পূজামণ্ডপগুলোতে ঢাকের বাদ্য, ভক্তদের প্রার্থনা এবং প্রতিমা দর্শনে আসা মানুষের পদচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ধর্মীয় উৎসবের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহও ছিল চোখে পড়ার মতো।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। তাঁর এই শুভেচ্ছা বিনিময় ও মণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে দুর্গাপুর পৌর শহরে শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন