প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) কর্তৃক উদঘাটিত হয়েছে যে, অনলাইনভিত্তিক প্রসাধনী সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকার মূল্য সংযোজন কর ফাঁকি দিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এবং কমিশনারের নির্দেশনা ও পল্লবী বিভাগের কর্মকর্তার তত্ত্বাবধানে ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিতে নিবারক কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পল্লবী বিভাগীয় দপ্তরের আওতাধীন কোরিয়ান মার্ট বাংলাদেশ (বাড়ি নং-৩৪, রোড নং-৩, ব্লক-ডি, বিআইএন নং-০০৭৫৩৪৫১৪-০৪০১) নামক প্রতিষ্ঠানে মূসক-১২.১ প্রদর্শনপূর্বক অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিসের তথ্য, নিজস্ব সফটওয়্যার ব্যবস্থা এবং অন্যান্য দলিলাদি পর্যালোচনা করে মূল্য সংযোজন কর ফাঁকির সুস্পষ্ট তথ্য পাওয়া যায়।
এনবিআর জানায়, অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩ জারির মাধ্যমে ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য দলিলাদির তথ্য পেনড্রাইভে সংরক্ষণ করে জব্দ করা হয়েছে।
জব্দকৃত দলিলাদি যাচাই করে প্রতিষ্ঠানটির ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার নিয়মবহির্ভূত বিক্রয় তথ্য পাওয়া গেছে। এসব বিক্রয়ের বিপরীতে ফাঁকিকৃত মূসকের পরিমাণ ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা বলে প্রাথমিকভাবে উদঘাটন করা হয়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে এনবিআর জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন