প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন। ৪১ বছর বয়সে তিনি তার দ্বিতীয় সন্তানের আগমন সম্পর্কে ঘোষণা করেছেন। কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (TIFF) ২০২৬-এ অংশ নেওয়ার সময় বেবি বাম্পের ছবি প্রকাশ করে এই খবরটি জানান অভিনেত্রী।
মাহিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাদা রঙের গাউন পরা ছবি শেয়ার করেছেন। ছবিতে তার বেবি বাম্প স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আনুষ্ঠানিকতা না রেখে ছবির সঙ্গে তিনি লেখেন, “We make plans and then there is ALLAH’S plan.” অর্থাৎ, মানুষ পরিকল্পনা করে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই কার্যকর হয়।
এই ঘোষণার পর থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। টরন্টো চলচ্চিত্র উৎসবে এবারের সপ্তাহটি মাহিরার জন্য ছিল বেশ ব্যস্ত। উৎসবের ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সিনেমায় অবদানের জন্য তিনি সম্মাননাও পেয়েছেন।
গর্ভধারণের খবর জানানোর সময় মাহিরার পরনে ছিল ফুলহাতা ও ঢিলেঢালা সাদা গাউন। এক হাতে বেবি বাম্প ধরে তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন। তার চুল, মেকআপ ও সাজসজ্জা ছিল বেশ সাধারণ।
আরো পড়ুন
বডি শেমিং নিয়ে মুখ খুললেন শেহনাজ গিল
এটি মাহিরার দ্বিতীয় সন্তান এবং ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে তার প্রথম সন্তান। ২০২৩ সালের অক্টোবরে সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এর আগে, প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে তার ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে।
মাহিরার ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে ছেলে আজলানকে দেখা গিয়েছিল। ২০২৩ সালে সেলিম করিমের সঙ্গে বিয়ের সময় সে মাকে বিয়ের মঞ্চে নিয়ে গিয়েছিল।
২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মাহিরার। এরপর ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। টেলিভিশনে ‘শেহর-ই-জাত’ ও ‘সাদকায়ে তোমারে’র মতো নাটকেও কাজ করেছেন এই অভিনেত্রী।
মাহিরার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন