প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ফলে তরুণদের নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি আন্দোলন চালিয়ে যাচ্ছে।তীব্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলনকারীরা রাজপথ ছাড়ছে না। বরং তারা নতুন নতুন দাবি তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
নয়াদিল্লির যন্তর মন্তর থেকে এই আন্দোলনটির উত্তাপ এখন ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে, যার ছায়া পশ্চিমবঙ্গেও অনুভূত হচ্ছে। আন্দোলনকারীরা ‘আজাদি-আজাদি’ স্লোগান দিয়ে রাজপথে গণজাগরণ ঘটাচ্ছে। এ অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ ক্ষুব্ধ হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ জুলাই) মুখ্যমন্ত্রী ভবানীপুরে রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ওই অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন যে, রথের দিন উত্তেজনা ছড়ানোর জন্য মিছিলের ডাক দেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, ‘জমায়েত ও যে কোনো দাবি জানাতে রাজ্য সরকারের আপত্তি নেই। কিন্তু যেকোনো বিক্ষোভে দেশবিরোধী স্লোগান উঠলেই সরকার কড়া পদক্ষেপ নেবে।’
এছাড়া তিনি জানান, আগামী সোমবার ওই একই রুটে উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে জাতীয় পতাকা নিয়ে ১৪ হাজার কর্মী সমাবিষ্ট করে মিছিল করা হবে।
মূলত, শুক্রবার রথযাত্রার দিনে নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে রাজ্যের শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। এই মিছিলে অংশ নেয় ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরাও। তখন ধর্মতলা চত্বর উত্তাল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, ‘জমায়েত করুন, নিজেদের কথা বলুন। আজকে উল্টোরথ, কালকেও এই মিছিল করা সম্ভব ছিল। কিন্তু ইচ্ছা করে তারা আজই করেছে। আমি পুলিশকে বলেছি, যা বলছে বলতে দিন। তবে, যদি দেশবিরোধী স্লোগান হয় তাহলে মার্ক করে অ্যাকশন নেব। ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছে দেশ, তারপর ‘আজাদি’, ‘আজাদি’ বললে অ্যাকশন নেব।’
এছাড়া, মিছিলে অংশ নেওয়া যারা দেশবিরোধী স্লোগান দিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন